আপোষহীন নেত্রীর মৃত্যুতে দৈনিক নবোদয় পরিবারের শোক বার্তা
তারিখ: ৩০-১২-২০২৫
“শোকবার্তা”
বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন”বেগম খালেদা জিয়া” আমাদের মাঝে আর নেই।
“(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)”
আজ ভোর ৬ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শুধু একটি রাজনৈতিক দলের নয়, সমগ্র জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। জীবনের বহু বছর দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করে কাটিয়েছেন, দেশের স্বার্থে খেটেছেনও কারানির্বাস—তাঁর শূন্যতা কখনও পূরণ হবার নয়।
বেগম খালেদা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনি একজন মা, একজন দেশপ্রেমিক নেত্রী এবং একজন অনড় সংগ্রামী মানুষ হিসেবে বেগম জিয়া যুগের পর যুগ আমাদের মাঝে বেঁচে থাকবেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)
আমরা দৈনিক নবোদয় পরিবার তাঁর রুহের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার ও দেশের রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক-
মোহাম্মদ ফিরোজ
দৈনিক নবোদয় অনলাইন পোর্টাল








