নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজাহার জোয়াদ্দার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অহবায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইনুল হাসান, সাধারণ সম্পাদক কালাম হোসেন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল, ছাত্রদল সহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সকল ধর্মপ্রাণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া শেষে মহান আল্লাহ পাকের দরবারে বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।#