সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতালির রোমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সাবেক চেয়ারপার্সন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু তে ইতালি বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাজধানী রোমের তরপিনাতারা জামে মসজিদে বাদ এশা মিলাদ মাহফিলে ইতালি বিএনপির সদ্য সাবেক সভাপতি আমিনুল রহমান সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন ইতালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন জামে মসজিদের ঈমাম। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও দেশ বাসীর মঙ্গল কামনা সহ সকল কবর বাসীর জন্য দোয়া করা হয়।








