পঞ্চগড়ে আইন সহায়তা কেন্দ্র আসকের নতুন কমিটি ঘোষণা
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সংস্থার বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মনির হোসেন এবং চেয়ারম্যান শামছুল আলমের যৌথ স্বাক্ষরিত প্যাডে নতুন কমিটি প্রকাশ করা হয়। রোববার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ে এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।
এক বছরের জন্য গঠিত ৩২ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিক এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইউসুফ আলীকে।
কমিটিতে সাতজন উপদেষ্টা রাখা হয়েছে। তারা হলেন—প্রধান উপদেষ্টা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় পরিচালক শরিফুল ইসলাম, মাহামুদা আক্তার রবি, পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবু হিরন, ঠিকাদার রাওজুল করিম এবং মো. ইউসুফ আলী।
নির্বাহী কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আবু তাহের, মোস্তাফিজুর রহমান, আঙ্গুর রহমান ও শাহজাহান আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক জাহাঙ্গির ও ওয়াইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সুমন আল মামুন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক রনি হাসানসহ মোট ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, “আমরা পঞ্চগড়ের মানুষের আইনি সহায়তায় কাজ করতে প্রস্তুত। আগামী এক বছর সত্য ও ন্যায় প্রতিষ্ঠায়, বিশেষ করে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থেকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করতে চাই।”








