ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওশাদ জমিরের পক্ষে মাঠে পৌর যুবদলের বিশাল নির্বাচনী মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 25, 2026 - 3:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃএয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে পঞ্চগড়-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছে পঞ্চগড় পৌর যুবদল।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে পৌর যুবদলের ৯টি ইউনিটের নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে নওশাদ জমিরের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন।

মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম জানান, ভোট গ্রহণের দিন পর্যন্ত মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সতর্ক থাকবেন।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে প্রচারণায় সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। ঘরে ঘরে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও জনসভা আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পরপরই যুবদলের এ ধরনের প্রচারণা শুরু হওয়ায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। এতে নওশাদ জমিরের পক্ষে তৃণমূল সংগঠনগুলো আরও সক্রিয় হচ্ছে এবং ভোটারদের অংশগ্রহণও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চগড়ের দুইটি আসনসহ সারাদেশে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জোরালো প্রচারণা চালাচ্ছে।

পঞ্চগড়ে পৌর যুবদলের এই প্রচারণা মিছিল নির্বাচনী মাঠকে আরও উষ্ণ করেছে। তৃণমূলে দলের উপস্থিতি শক্তিশালী করতেই সংগঠনটি সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে।