নেত্রকোনার বারহাট্টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলার উজানগাঁ’ও মনাষ আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজ্জামেল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান।
গান, গজল ইত্যাদি
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেনের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শর্মিন আক্তার,সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আকন্দ সহ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা,গান,গজল, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








