ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ধানের শীষের মিছিল, নওফল জমিরের নেতৃত্বে রাজপথে বিএনপি নেতাকর্মীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 27, 2026 - 4:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির মিছিলটির নেতৃত্ব দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ সরব করে তোলেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— “১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা”, “গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা।”

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের সাধারণ মানুষের বিজয়। তিনি আরও বলেন, নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য।

তিনি মিছিলে অংশ নেওয়া সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।