ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে চেম্বার অফ কমার্স এ নওশাদজমির “উন্নয়ন ভাবনা” সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 31, 2026 - 12:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

স্নিগ্ধ খন্দকার নিহা, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চেম্বার ভবনের হলরুমে “উন্নয়ন ভাবনা” শীর্ষক এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবু হিরণ, সহসভাপতি আব্দুস সামাদ পুলক, ট্রেজারার শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, পরিচালক রেজাউল করিম রেজা, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, রাউজুল করিম, হারুন অর রশিদ বাবু, হায়াতুন আলম, নুরুজ্জামান বাবু, আবু দাউদ প্রধানসহ চেম্বারের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় নওশাদ জমির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চেম্বারের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়ীদের উন্নয়ন এবং বেকার যুবকদের কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে দেশি-বিদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এ ছাড়া পরিকল্পিত উন্নয়নে ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে স্থানীয় বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান তৈরির বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।