ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ জনকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 31, 2026 - 12:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার):নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মহেশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বড় মহেশখালী, নতুন বাজার, ছোট মহেশখালী ও আদিনাথ ঘাটসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার বাহিনীর সহযোগিতায় নিয়মিত টহল কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। এ সময় দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় ৫ জন সিএনজি চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানায়, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।