ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোদাগাড়ীতে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 31, 2026 - 1:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 284 বার

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ শয়ন কক্ষের তীরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় জিহাদ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মৃত কাশেমের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে জিহাদ নিজের ঘরে ছিলেন। দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় এবং ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তার মা তাকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
​খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।