ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অপহৃত দুই বাংলাদেশি ১০ দিন পর মুক্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 31, 2026 - 1:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অপহৃত দুই বাংলাদেশি যুবককে ১০ দিন পর ফেরত দিয়েছে মিয়ানমারের স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ)।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী বেন্ডুলা বাজার এলাকার একটি বন্দিশালা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। একই দিন বিকেল ৫টার দিকে তারা বাড়িতে ফেরেন।

মুক্তি পাওয়া যুবকরা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল গ্রামের মো. শরিফ উদ্দিন (২৭) এবং রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামের মোহাম্মদ সাইমন (২৮)।

অপহৃতদের দাবি, ২০ জানুয়ারি তারা সীমান্তে ফুলঝাড়ু কাটতে গেলে একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে এবং ১০ দিন ধরে নির্যাতন চালায়। তবে একাধিক সূত্রের দাবি, বকেয়া অর্থ পরিশোধ না করায় চোরাকারবার সংক্রান্ত বিরোধে তাদের আটক করা হয়।

অপহরণের প্রতিবাদে ২৭ জানুয়ারি নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তির পর আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, তিনি বিষয়টি পরে জানতে পেরেছেন। ১১ বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।