আমার ভাই মৃত্যুর কোল থেকে ফিরেছে”- রাঙ্গুনিয়ায় হুমাম কাদেরের ভাই ফয়েজ কাদের চৌধুরী
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ছুফিপাড়া এলাকাবাসীর উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী উঠান বৈঠক রোববার (২ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর বড় ভাই ফয়েজ কাদের চৌধুরী।
তিনি বলেন, “আমার ভাই মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন। তারা অনেক চেষ্টা ঠিকই করেছে। কিন্তু আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। তিনি আমার ভাইকে বাঁচিয়ে রেখেছেন৷ আপনাদের পাশ দাড়ানোর জন্য। যুগ যুগ ধরে চৌধুরী পরিবারের পাশে আপনারা ছিলেন। আপনারা বেগম খালেদাজিয়া এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে বার বার ভোট দিয়ে জিতিয়েছেন, আশাকরি এবারো করবেন। এবার ভোট দেবেন তারেক রহমান এবং হুমাম কাদের চৌধুরীকে৷ তাকে বিজয়ী করে আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিবেন আশাকরি৷”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলাইমান। সঞ্চালনায় ছিলেন সাজ্জাদ হোসেন খোকা, মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার ও মোহাম্মদ নাছের উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাফর ইকবাল খান, আব্দুল মোতালেব চৌধুরী, হাজি ইলিয়াছ সিকদার, শামসুল আলম কন্ট্রাক্টর, আবদুস সালাম মেম্বার, মাহবুব আলম,
বেলাল উদ্দিন বেলাল, মোহাম্মদ সাহেদ কামাল তালুকদার, আনোয়ারুল হক, বাবুল মাস্টার, মজিবুল হক, এস এম লোকমান, ইউসুফ সিকদার, আবুল হাসেম, আব্দুল্লাহ, হাসেম ড্রাইভার, জাহিদুল হক মেম্বার, আবদুল মালেক, মোহাম্মদ ইসমাইল, মোজাফফর চৌধুরী, মোহাম্মদ আইয়ুব, ফোরকান, মাসুদ পারভেজ, আব্দুল আল ফারুক, মাসুদ, মো. সেলিম, মো. ইকবাল, মো. মুসলিম, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ ইউসুফ, আলম শাহ, রিয়াদ হোসেন, সালাউদ্দিন, শহীদুল্লাহ, শওকত আরমান, খালেদ, তৈয়ুব, আবেদ, হৃদয়, সানিম প্রমুখ।








