ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

​আহত জুলাই যোদ্ধাদের পাশে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন আপনাদের রক্তের ঋণ বৃথা যাবে না

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 3, 2026 - 11:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি: স্বৈরাচারবিরোধী আন্দোলনে অকুতোভয় বীরত্ব প্রদর্শনকারী আহত ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে এক আবেগঘন ও হৃদয়ছোঁয়া মতবিনিময় সভায় মিলিত হয়েছেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই সভায় তিনি জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সংগ্রামের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

​বক্তব্য প্রদানকালে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন
​জুলাই যোদ্ধারা কোনো ব্যক্তি নন তাঁরা একটি আদর্শ। তাঁরা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসী নাম। আপনাদের ত্যাগ বৃথা যাবে না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনাদের রক্তের ঋণ লেখা থাকবে।

​রাজনীতির মূলনীতি হবে মানুষ আহত যোদ্ধাদের চিকিৎসা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তিনি দৃঢ়ভাবে আশ্বাস দেন যে, আগামী দিনে ক্ষমতার দাপট নয় বরং মানুষই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর আগামীর রাজনীতির মূলনীতি।

​অধিকার রক্ষার নতুন লড়াই সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা এই সাবেক সেনাসদস্য এখন লড়ছেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। তিনি উল্লেখ করেন, যতদিন মানুষের ভোটে ন্যায়, গণতন্ত্র ও মর্যাদা ফিরে না আসবে, ততদিন এই পথচলা থামবে না

উপস্থিত নেতাকর্মীরা এ সময় স্লোগান দেন ধানের শীষে ঐক্য, ধানের শীষে আশা, ধানের শীষেই মুক্তির ঠিকানা।” গোদাগাড়ী-তানোরের সাধারণ মানুষ ও আন্দোলনকারী যোদ্ধারা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।