নেত্রকোনার বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নের ছোট্ট কৈলাটি গ্রামে গাংপাড়া এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
স্থানীয় ও প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ছোট কাইলাটি মৌজার গাংপাড়া নামক স্থানে নাদীর পাশ হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো: ইউসুফ কে বালুমহান ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা অনুযায়ী ০১টি মামলায় ৫০ হাজার অর্থদণ্ড আদায় করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।








