প্রচ্ছদ » » মান্দায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ব্যক্তিকে জরিমানা
মান্দায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ব্যক্তিকে জরিমানা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী শ্রীরামপুর গ্রামের সোলাইমান আলীর ছেলে মোজাফফর হোসেন মজো (৪৫) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#