ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টার সাহতা ইউনিয়নে ৪ হাজার ১৯৫ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 15, 2026 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার বারহাট্টার সাহতা ইউনিয়নে ৪ হাজার ১৯৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে সাহতা ইউপি চত্বর ও কদম দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাহতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন। ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম,উপ সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন দাস ও মাহবুব হোসেন মনির
সাহতা ইউনিয়নের প্রশাসকের কাছ থেকে এলাকার গণমান্য ব্যক্তির সমানে মোট ৪১.৯৫ টন চাল বুঝে নিয়ে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম ,বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান ও সুরাইয়া আক্তার ,ইউপি সদস্য ,গ্রাম পুলিশ ও এলাকার গণনান্য লোকজন সহ প্রমুখ।