ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় ভ্রাম্যমাণ আদালতের ৮ মামলায় ১০২০০ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 28, 2026 - 8:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং উল্টোপথে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে বারহাট্টা থানার সামনের বাস কাউন্টার, আটপাড়া মোড় ও মডেল মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, এসময় যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং উল্টোপথে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ০৮টি মামলায় ১০,২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা ড্রাইভিং লাইসেন্স  ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।