ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 31, 2026 - 1:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 166 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় আধুনিক, মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এডুএইড মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল তার প্রতিটি প্রতিশ্রুতি পূরণে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর।  ইতিমধ্যে রাঙ্গুনিয়ায় এই প্রতিষ্ঠান স্ব মহিমায় আলো ছড়িয়ে চলছে। যে সকল সম্মানিত অভিভাবকগণ এই প্রতিষ্ঠানের উপর আস্হা রেখেছেন তাদের সন্তুষ্টি আমাদের অনুপ্রাণিত করছে প্রতি নিয়ত,ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুনিপুণভাবে প্রতিপালিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় আজকে শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালক জনাব মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন,পরিচালক (সাধারণ) মুহাম্মদ করিম উদ্দীন হাছান,পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইমাম হোসাইন,মুহাম্মদ হুমায়ুন কবির, স্কুলের প্রিন্সিপাল মুহাম্মদ আনোয়ার ইসলাম, শুভাকাঙ্ক্ষী মুহাম্মদ ইউসুফ আলী আরজু, শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আকবর হোসেন, মাহিমা নূর আলিফ,শান্তা দাশ প্রমুখ।