ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‎তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 11, 2026 - 1:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

মল্লিক জামাল,‎​নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ রাসেল আকন-কে সভাপতি এবং মো:মেহেদী হাসান (উজ্জ্বল)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

‎এক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

‎​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান:
‎​এলাকার যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা।দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।
‎সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করা।
‎​
‎মো:​রাসেল আকন ও মো:মেহেদী হাসান উজ্জ্বল নেতৃত্বে ক্লাবের সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি এলাকায় একটি আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।