ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এবার পদোন্নতি পেলেন সেই পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 13, 2026 - 1:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ বরখাস্তের আদেশ বাতিল করে পুলিশের আলোচিত কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে চাকরিতে ফেরানোর এক মাসের মাথায় তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।
বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়।রোববার (১২ এপ্রিল) এই কর্মকর্তাকে অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতির আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রায় দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষ পদোন্নতি দিলো সরকার।রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।
গত ৯ মার্চ কোহিনূর মিয়াকে অপসারণের সময়কালকে চাকরি হিসেবে ধরে সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের
(ডিএমপি) পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কোহিনূর মিয়াকে বরখাস্তের ওই আদেশ বাতিল করার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় বিজ্ঞ আদালত তাকে নির্দোষ গণ্য করে মামলার দায় থেকে খালাস দেন।
তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ডাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হলো এবং তিনি বিধিমোতাবেক সব ধরনের বকেয়া বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি পাবেন।, মো. কোহিনূর মিয়া আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ আপনাকে এমন এক অবস্থানে সমাসীন করুন, যেখান থেকে আপনি বাংলাদেশের জনগণের সর্বোত্তম সেবা করতে পারেন।