ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 14, 2026 - 12:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

মিন্টু কান্তি নাথ রাজস্থলী ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় ১৪ এপ্রিল ২০২৬ইং দিবাগত রাত আনুমানিক ১ঘটিকায় সময় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে কালামা মারমা (স্বামীঃ মৃত মংবই মারমা) নামক এক উপজাতি পরিবারের আধাপাকা বসতবাড়ির ভেতরে থাকা প্রায় সকল মালামাল আগুনে পুড়ে যায় এবং রান্নাঘরের আংশিক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

 

স্থানীয় জনগণের তাৎক্ষণিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত হস্তক্ষেপে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

জানা যায় ঘটনার সময় ভুক্তভোগী নারী কালামা মারমা স্থানীয় বিহারে অবস্থান করায় আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ঘটনার সংবাদ প্রাপ্তি মাত্রই কাপ্তাই জোনের রাজস্থলী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আবীরের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

 

কাপ্তাই জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দ্রুত ও মানবিক সহায়তায় ভুক্তভোগী পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

 

রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন সর্বদা আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।