তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধানঃ রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ে দু দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকেলের দিকে মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক তানোর পৌর এলাকার চাপড়া প্রাথমিক বিদ্যালয় বনাম চান্দুড়িয়া ইউপির গাগরন্দ প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। চাপড়া প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে গাগরন্দ প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চান্দুড়িয়া ইউপির বালিকা প্রাথমিক বিদ্যালয় বনাম বাঁধাইড় ইউপির টেটনা বালিকা প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইবেকারে কাঠাল পাড়া বালিকা প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে টেটনা প্রাথমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক , উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুন্দাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আয়েশ উদ্দিন, সহসভাপতি তানোর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহসভাপতি সিন্দুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী, সিনিয়র সহসভাপতি তালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, সরনজাই -১ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আজহারুল কবির প্রমুখ। খেলায় রেফারি ও কোচের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক জাহাঙ্গীর আলম এবং কবির হোসেন। এর আগে গত বুধবার খেলায় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বালক ও বালিকা ১৮ টি স্কুল অংশ গ্রহণ করেন। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশ নেয়। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের চ্যাম্পিয়ন টিম উপজেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮ টি স্কুল উপজেলা পর্যায়ে খেলায় অংশ নেয়।ইউএনও নাঈমা খান খেলোয়াড়দের বলেন, খেলায় হারজিত থাকবে। এজন্য মন খারাপের কিছু নেই। এত স্কুলের মধ্যে তোমরা ফাইনাল খেলছ। এটাই অনেক বড় পাওয়া তোমাদের। তোমরা যাতে নিয়োমিত খেলাধূলা করতে পার এজন্য ফাইনালে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়কে ম্যাডেন দেয়া হয়েছে। বর্তমান সরকার প্রাথমিক পর্যায়ের ক্ষুদে খেলোয়াড় বাচাই শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এই টুর্নামেন্ট। আগামীতে শুধু উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে তোমাদের কে চ্যাম্পিয়ন হতে হবে। যারা পরাজিত হয়েছ তোমরা নিজেদের এমন ভাবে তৈরি করবা যাতে করে আগামী টুর্নামেন্টে তোমরা চ্যাম্পিয়ন হতে পার। আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করি।








