মির্জাপুরে জুট ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার দুই আসামী গ্রেপ্তার
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে জুট ব্যবসায়ী আতিকুর রহমান আতিককে অপহরণের পর হত্যার ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইউনুস আলী (৩৩) ২. মোঃ অপু মিয়া (৩০)। অপহরণের পর মুক্তিপণ দাবি করে ৫ লাখ টাকা। আতিকের স্ত্রী বিকাশের মাধ্যমে ২০ টাকা দিলেও বাকি টাকা দিতে ব্যর্থ হন। আসামীকে চিনে ফেলায় পরবর্তীতে নৃশংসভাবে হত্যার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) জনাব মোঃ আদনান মুস্তাফিজ এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল্লাহ আল মামুন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণকারীরা আতিককে জিম্মি করে মুক্তিপণ ৫ লাখ টাকা দাবি করেছিল। কিন্তু পূরো টাকা না পাওয়ায় এবং আতিক তাদের চিনে ফেলায় নিজেদের পরিচয় গোপন রাখতে নিরাপত্তার স্বার্থে তাকে নির্মমভাবে হত্যা করে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ (পিপিএম) বলেন, আমি ও এসআই মোঃ সুমন মিয়ার সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর সেখান থেকেই আতিক হত্যার মূল রহস্য উদঘাটন সহ সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।








