ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেতন,ভাতা বৃদ্ধি নিয়ে কুড়িগ্রাম ১ আসনের এমপি আনোয়ারুল ইসলামের সঙ্গে মত বিনিময় গ্রাম পুলিশের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 13, 2026 - 3:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) ভূরুঙ্গামারী প্রতিনিধি: : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা হল রুমে গ্রাম পুলিশের সাথে এপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(১২ মে)  মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সকল গ্রাম পুলিশের উপস্থিতিতে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য  অধ্যাপক  মো: আনোয়ারুল ইসলামের সঙ্গে  বিভিন্ন মতামত প্রকাশ করেন গ্রাম পুলিশ।

মত প্রকাশের সময় গ্রাম পুলিশ নিজেদের পেশাগত দায়িত্ব,বেতন,ভাতাসহ বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি দাওয়া গুলো তুলে ধরেন এমপির কাছে।

গ্রাম পুলিশ নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ও সচেতনতায় বিশেষ ভুমিকা রাখেন।

গ্রাম পুলিশরা আরও বলেন আমাদের সদস্যরা অনেক আন্তরিকতার সঙ্গে প্রতিটি গ্রাম মহল্লায় দায়িত্ব পালন করি এবং সরকারি আদেশ নিষেধ মেনে দায়িত্ব পালন করেন।তারা বলেন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সাথে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।গ্রাম পুলিশ সদস্যরা আরও বলেন যে বেতন ভাতা পাই রাত দিন পরিশ্রম করে তাতে করে বাবা মা স্ত্রী সন্তানদের নিয়ে খুবি কষ্ট করে দিন পার করতেছি।

এর আগে দেশে অন্তবর্তী কালীন সরকার থাকার সময় ঢাকা ও অন্যান্য জায়গায় বিক্ষোভ করে গ্রাম পুলিশ।

বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের দাবি দীর্ঘদিনের। তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, দীর্ঘদিন ধরে অবহেলিত এবং স্থায়ী বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

গ্রাম পুলিশ সদস্যদের প্রধান দাবি হলো তাদের চাকরি সরকারি বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা।

পুলিশ সদস্যদের মতো রেশন সুবিধা দেওয়ার দাবিও জোরালো করেন। ইউনিয়ন পর্যায়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করলেও সমমর্যাদা পান না।

স্মারকলিপি পেশের কর্মসূচি পালন করে আসছেন তারা।

যদিও বিভিন্ন সময়ে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, তবুও পূর্ণাঙ্গ জাতীয়করণের দাবি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য মো: আনোয়ারুল ইসলাম বলেন আপনাদের দাবী দীর্ঘদিনের আমরা জানি।এই দাবী সারা বাংলাদেশের গ্রাম পুলিশের। আপনারা অনেক পরিশ্রম করেন,আইন-শৃঙ্খলা ও

জনসাধারণকে রাত দিন সেবা দিয়ে থাকেন। আরও সঠিক ভাবে নিজ নিজ কর্মস্থলে মনোযোগ দিয়ে কাজ করার আহবান জানান এমপি।এ সময় এমপি বলেন আপনাদের চাওয়া পাওয়া গুলো প্রশাসনিক ভাবে জানান, আমি সংসদে আপনাদের দুঃখ দুর্দশা ও দাবী গুলো তুলে ধরবেন বলে এই প্রত্যাশা ব্যক্ত করেন।