ঢাকা | মে ১৬, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদুল আযহা উপলক্ষে ভূরুঙ্গামারীতে অসহায় ও দুস্থদের মাঝে (১০) কেজি করে ভিজিএফের চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 16, 2026 - 12:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সামনে  ঈদুল আযহা উপলক্ষে ৫নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর (১০) কেজি করে চাউল বিতরণ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।

আজ (১৬) মে শনিবার ৩ ও ৫ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে এ সহায়তা বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান- মো: আব্দুল লতিফ, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন ভিজিএফ কমিটির প্রতিনিধিবৃন্দ।

 

আগামী (১৭) রবিবার ৬,  ৭নং, (১৮) মে সোমবার ৮,৯ নং এবং ১৯ মে  মঙ্গলবার ৪ নং ওয়াডের উপকারভোগীদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হবে। এর আগে (১৫) মে শুক্রবার ভিজিএফ চাউল বিতরণের উদ্বোধন করা হয়।

 

 

৫ নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল লতিফ বলেন ১১,২০০ জন ১০ কেজি করে প্রকৃত দুস্থ ও সুবিধাভোগীরা এই সহায়তা পাবেন এবং সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছতার সাথে ট্যাগ অফিসারের উপস্থিততে ভিজিএফ এর চাউল বিতরণ করা হচ্ছে।তিনি সতর্কতার সঙ্গে

 

আরও বলেন  এই ভিজিএফ এর চাউল নেওয়ার পর কেউ বিক্রি বা ক্রয় করার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।