ঢাকা | মে ২১, ২০২৬ - ৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা  সভা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 20, 2026 - 3:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ,ঝরে পডা শিশু ও শিশু শ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বুধবার দুপুর ১২ টায় উপজেলা ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এপি ম্যানেজার লাবলু খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামা মাহমুদাু খানম, এ্যাডভোকেন্সি বিউটি কুইন,সিনিয়র প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা কামরুজ্জামান,
সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক সরদার প্রমুখ। আলোচনা সভার মুখ্য উদ্দেশ্য ধামইরহাট উপজেলার সকল শিশুর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা। বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম নিরসনে চলমান কার্যক্রম, আইনী সহায়তা কার্যক্রম ও সেবা, মুক্ত আলোচনা ও প্রয়োজনে নতুন পরিকল্পনা গ্রহন, বাল্যবিবাহ স্কুল ঝরে পড়া ও শিশুশ্রম হার কে শুন্য হারে নিয়ে আসা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ৪৫ জন যুব ফোরাম সদস্য, ৩৬ জন শিশু ফোরাম সদস্য, ৩২ জন ধর্মীয় নেতা, ২৭ জন স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি সদস্য, ৯ জন স্থানীয় শিশু সুরক্ষা কমিটি সদস্য, ৬ জন এনজিও প্রতিনিধি, ৭ জন জন সাংবাদিক।