নেত্রকোণার মদনে মোবাইল কোর্টে ৮৩০ মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ
মামুন কৌশিক, নেত্রকোণাঃ নেত্রকোণার মদনে অবৈধ মাছ ধরার জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৮৩০ মিটার অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।জব্দকৃত জালের অনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা।
আজ সোমবার ৮ জুন বিকালে মদন উপজেলার তলার হাওর সংলগ্ন ভাটি বালই নদী ও এর পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম । অভিযান প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ কামরুল হাসান।অভিযানের সহযোগিতায় মদন থানার পুলিশ সহ উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।
মদন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ কামরুল হাসান জানান, হাওর অধুষিত্য অঞ্চলে দেশীয় মাছ রক্ষার্থে এক মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই এটি নিয়ে বারহাট্টায় মাইকিং করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।








