ঢাকা | জুন ১৫, ২০২৬ - ১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দফায় দফায় বিএসএফ এর পুশইনের চেষ্টা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 14, 2026 - 5:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

জয়পুরহাট প্রতিনিধি, ১৪ জুনঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধসহ ৫জনকে দফাই দফাই বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠালেও বাকি ৪জনকে ঘটনাস্থলে দেখা যায়নি । আজ রোববার দিন ভর জয়পুরহাটের হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল

‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার এপারে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। অপর পাশে ছিলেন বিএসএফ সদস্যরা।

‎স্থানীয়দের ভাষ্য, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাঁদের কাছে এসে খাবার ও পানি চান। ওই বৃদ্ধ জানান, আজ ভোরের দিকে বিএসএফ তাকেসহ ৫জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। বাকি ৪ জন কোথায় যে গেছে তা তিনি জানেন না। স্থানীয়দের এমন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে সীমান্তবর্তী বাংলাদেশী নাগরিকদের সহায়তায় ওই বৃদ্ধকে পুশ ইন চেষ্টা প্রতিহত করেন।

এ ব্যাপারেনকোন মন্তব্য করতে রাজি হয়নি জয়পুরহাট ২০ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

তবে একই এলালার ধরন্জি মাদরাসার গ্রন্থাগারিক আবু তাহের এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।