ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 15, 2026 - 6:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাজশাহী : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য সোমবার সকাল ১১.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়| এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ আনুসঙ্গিক প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি প্রতিষ্ঠানটিকে ১২,০০০/- (বারো হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়|

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ|

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে|