ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে মাদক সেবনের দায়ে কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 28, 2026 - 12:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দিনগত রাতে সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

তিনি জানান, শনিবার রাত থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ধানীখোলা, বৈলর এবং কাঁঠাল ইউনিয়নে ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় ধানীখোলা ও কাঁঠাল ইউনিয়নে দুইজনকে মাদক সেবনের দায়ে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা পরোয়নামূলে কারাগারে প্রেরণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট এলাকাবাসী তথ্য প্রদান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।