তানোরে ১ নারীকে পিটিয়ে জখম থানায় লিখিত অভিযোগ
সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর তানোর উপজেলায় এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় নারী এবং যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী ইসমত আরা বিবি।থানায় দায়েরকৃত অভিযোগের বিবরণে জানা যায়, তানোর উপজেলার ২ নং বাধাইড় ইউপির ৯ নং ওয়ার্ডের সাইধাড়া গ্রামের বাসিন্দা ইসমত আরা বিবি(৩০) এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো একই গ্রামের মানিক (১)আবু ওহাব, (২)মাইনুল ইসলাম(৩) তহুরা বেগম( ৪) রহিমা বিবি(৫)নার্গিস বিবি (৬)নয়ন আলীর মধ্যে। পূর্ব শত্রুতার জের ধরে তারা গতকাল শুক্রবার (২৬ জুন) দুপুরে ইসমত আরার বাড়ীর সামনে অতর্কিত হামলা করতে থাকে।এ সময় ইসমত আরাকে হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে উপুর্যুপরি পিটাতে থাকে। এতে তার মুখ, হাত, পা এবং চোখসহ বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। এ ঘটনার পর আজ ইসমত আরা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযাগ দায়ের করেছেন।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম.মাসুদ পারভেজ বলেন অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।








