ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে ছয়

শহীদ পরিবারের সদস্য,আহত জুলাই যোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভুমি জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভুমি মোঃ সাজেদ- উল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুস ছাত্তার বেগ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, মহিলা বিষয় কর্মকর্তা মালাবড়াল,

উপজেলা সমবায় কর্মকর্তা মহসিন মজুমদারসহ উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা। আলোচনা সভায় কেরানীগঞ্জ থেকে ৬ জন শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ, তাদের নামে সড়কের নামকরণ,শহীদ পরিবার ও আহতদের সরকারী বিভিন্ন সাহায্য সহযোগিতা পাওয়ার বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।