ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 12:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

মামুন কৌশিক, নেত্রকোণাঃ নেত্রকোণার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় মহান জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে।আজ ১৬ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন ও বারহাট্টাবাসী।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএইচ এম গোলাম হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ সহ প্রমুখ।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।