ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুয়েতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিলো দূতাবাস 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 25, 2026 - 11:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

বিলাল উদ্দিন, আন্তর্জাতিক সংবাদদাতা মধ্যপ্রাচ্যে চলছে বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কারণে কুয়েতে থাকা সব আমেরিকান নাগরিককে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন দূতাবাস। যেকোনো সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে।

হঠাৎ বিমান চলাচল বন্ধ, আকাশসীমা সাময়িক বন্ধ বা অন্যান্য ফ্লাইট জটিলতা দেখা দিতে পারে।

এয়ারলাইনস বা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের আপডেট জেনে নিতে বলা হয়েছে।

ইরানের সমর্থিত সশ*স্ত্র গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাস ও তাদের স্বার্থসংশ্লিষ্ট জায়গায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুয়েতে থাকা আমেরিকানদের সবসময় সতর্ক থাকতে এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখতে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।