ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রযমে  ৪০তম গুরুপূজা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 29, 2026 - 1:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি(রাঙ্গামাটি) রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার এলাকার শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ৪০তম শ্রী শ্রী গুরুপূজা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুলাই (বুধবার) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।

​দিনের কর্মসূচির মধ্যে ছিল সকালে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সনাতন ধর্মাবলম্বীদের দীক্ষাদান এবং দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে আসা নতুন ভক্তদের দীক্ষা প্রদান করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
​অনুষ্ঠানে আশ্রম পরিচালনা কমিটি ও উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বলেন,প্রতি বছরের ন্যায় এবারও গুরুপূর্ণিমা উপলক্ষে এই গুরুপূজার আয়োজন করা হয়েছে। পরমার্থিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।