বারহাট্টায় মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। আজ ৩ আগস্ট উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা চাপারকোণা উচ্চবিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান,ডেমুরা চাপারকোণা উচ্চবিদ্যালয়ে সভাপতি বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি এমএ আওয়াল,বারহাট্টা উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদের সভাপতি সালাউদ্দিন মিল্কি,বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লালু,সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম,সাহতা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ডেমুড়া গ্রামে মোট ১৫ শ টি বৃক্ষ রোপণ করা হবে।








