ঢাকা | আগস্ট ৭, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 6, 2026 - 5:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া (দাসপাড়া) গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এঘটনায় একজনকে আঁটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১১ঘটিকার দিকে মাছ ধরাকে কেন্দ্র করে ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও তার ছেলের সঙ্গে ছোট ভাই রদশা দাসের কথা-কাঁটাকাঁটির একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে রদশা দাসকে মারধর করা হয়। এতে সে গুরুতর আহত হয়।

স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আঁটক করছেন পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, “ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।