২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্যের বড় ভাই, সহকারী প্রধান শিক্ষক নরুল ইসলামের ইন্তেকাল
মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগভান্ডার হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম এর শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোঃ নুরুল ইসলাম আজ ৭ আগস্ট, শুক্রবার সন্ধ্যার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুম একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহলে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের পরিবার মাগফিরাত কামনা করে মরহুমের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।








