ঢাকা | আগস্ট ৭, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রিয়াদে আনন্দঘন পরিবেশে লাইফ কেয়ারের উদ্যোগে প্রবাসীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 7, 2026 - 2:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

সৌদি আরব : দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের কর্মক্লান্ত জীবনে কিছুটা প্রশান্তি দিতে রিয়াদে আনন্দঘন পরিবেশে লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সের উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিডার ক্যাম্পে ৬ আগষ্ট বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ।

লাইফ কেয়ারের মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সাবলীল উপস্থাপনায় প্রাণবন্ত অনুষ্ঠানে দেশীয় বাউল গান, দেশের গানের সাথে আনন্দ উচ্ছাসে মেতে উঠে প্রবাসী বাংলাদেশী দর্শক সহ ভারত এবং পাকিস্তানের নাগরিকরা।

উপস্থিত দর্শকদের মাঝে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হক ,মার্কেটিং ম্যানেজার মোঃ রফিক, মার্কেটিং অফিসার রুহুল আমিন , মোঃ জুয়েল, ওবায়দুল্লাহ আকন্দ ভবন, মোঃ নুর ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডার ক্যাম্পের দায়িত্বশীল মোঃ হুসনি, মোহাম্মদ সাব্বির ,মোঃ খাইরুল, সাংস্কৃতিক প্রেমী মোঃ সোহেল সহ কর্মকর্তাবৃন্দ।

সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশী কৃষ্টি কালচার এবং বাউল গানের আসর জমে উঠে উপস্থিত বাংলাদেশী দর্শকরা নেচে গিয়ে আরো দুচ্ছাসে মেতে উঠে। সঙ্গীত শিল্পী হিসাবে গান পরিবেশন করেন জামশেদ রানা ,মোঃ জাবেদ, ইমন বাউল , রবি। সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগিতায় সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার ।

যন্ত্রসঙ্গীতে ছিলেন : মোঃ সালাউদ্দিন আহমেদ, বাপ্পি, মসঈ সিরাজ, মিরান।