ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফ্যাসিস্ট সরকারের দোসরেরা জুলাই দিবস মানে না। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 9, 2026 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি,
এতে তীব্র ক্ষোভ। গত ১৬ ই জুলাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়নি। পালিত না হওয়ায় তীব্র ক্ষোভ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারাদেশে জুলাই শহিদ দিবস পালনের উদ্যোগ নেওয়া হলেও দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি পালিত না হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনে প্রাণ দেওয়া শহিদদের স্মরণে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নানা কর্মসূচি পালিত হলেও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি যথাযথভাবে পালন করা হয়নি।

এ ঘটনাকে জুলাইয়ের শহিদদের প্রতি অবহেলা এবং তাদের
আত্মত্যাগকে অস্বীকার করার মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে
দেখছেন অনেকে। সমালোচকদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহাকরী প্রধান প্রকৌশলী মোহাসীনুল হক ফিরোজ। একটি মহল এখনো জুলাই গণঅভ্যুত্থানের
চেতনা ও শহিদদের স্বীকৃতি মেনে নিতে পারেনি। ফলে একটি
গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবস পালনে এমন উদাসীনতা কোনোভাবেই
গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই শহিদদের স্মরণে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ন্যূনতম কর্মসূচিও না থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বঙ্গবন্ধু প্রকৌশলী বিউবো শাখার নির্বাহী সদস্য আর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাসীনুল হক ফিরোজ। তারা ইচ্ছাকৃত ভাবে জুলাই শহিদ দিবস পালন করেননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও দিবসটি পালন না করার কারণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জুলাই শহিদদের মর্যাদা ও স্মৃতি রক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জুলাইয়ের শহিদদের স্মৃতি কোনো রাজনৈতিক পক্ষের বিষয় নয়টি গণআন্দোলনে প্রাণ দেওয়া মানুষের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার প্রশ্ন। তাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দিবসটি পালন না হওয়ার
অভিযোগের সুষ্ঠু ব্যাখ্যা এবং প্রয়োজনীয় জবাবদিহি দাবি
উঠেছে।

এ বিষয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা বললে তিনি জানান, মসজিদে মিলাদ মাহফিল করা হয়েছে।