শহরটি হলো ইউটিকা (Utica)। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিকার কিছু এলাকায় বাড়ির মূল্য প্রায় ৮৭ হাজার ডলার থেকে শুরু হতে পারে। কিছু বাড়ি ১ লাখ ডলারেরও কম দামে পাওয়া যাচ্ছে। ভাড়াও তুলনামূলক কম—কিছু ক্ষেত্রে মাসিক ভাড়া প্রায় ৯০০ ডলার থেকে শুরু হয়।
শুধু বাড়ি বা ভাড়ার দাম নয়, ইউটিকার সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে কম বাজেটে বাড়ি কিনে বসবাস করতে চান এমন মানুষের কাছে শহরটি আকর্ষণীয় হতে পারে।
তবে সস্তা বাড়ির পেছনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ। শহরটির জনসংখ্যা ২০২০ সালের পর থেকে ৪ শতাংশের বেশি কমেছে। শিল্পকারখানা ও বড় নিয়োগকর্তাদের চলে যাওয়ার কারণে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগও সীমিত হয়েছে। শহরটির দারিদ্র্যের হারও তুলনামূলকভাবে বেশি।
অর্থাৎ, কম দামে বাড়ি কেনার সুযোগ থাকলেও চাকরি ও ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করেই ইউটিকায় বসবাসের সিদ্ধান্ত নেওয়া উচিত। সাশ্রয়ী আবাসনের দিক থেকে শহরটি অবশ্যই নিউইয়র্কের একটি ব্যতিক্রমী উদাহরণ।