ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৫:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে বিন মিশাল ট্রাভেলসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 11, 2026 - 5:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

বিশেষ প্রতিনিধি:  সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ ও ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিন মিশাল ট্রাভেলসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

বিন বিশাল গ্লোবাল সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিন মিশাল গোলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বিন মিশাল ট্রাভেলস। গ্রাহকদের উন্নতমানের ভ্রমণ সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে আধুনিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে প্রবাসীদের জন্য উন্নত ও আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “প্রবাসীদের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে আমরা সেবার পরিধি বাড়ানোর চেষ্টা করছি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের ভ্রমণ, টিকিটিং ও ট্রাভেল সংক্রান্ত সেবা সহজ করতে বিন মিশাল ট্রাভেলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

সৌদি বাংলার রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাসুদ সেলিম বলেন, “প্রবাসীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে যেসব প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে বিন মিশাল ট্রাভেলস অন্যতম। একটি প্রতিষ্ঠান চার বছরে যে অবস্থানে পৌঁছেছে, তা তাদের নিষ্ঠা ও সেবার মানের প্রমাণ।”

রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হানিফ সরকার উজ্জ্বল বলেন, “প্রবাসীদের জীবনযাত্রায় ট্রাভেল সেবার গুরুত্ব অনেক। বিন মিশাল ট্রাভেলস ভবিষ্যতে আরো ভালো সেবা দিয়ে প্রবাসীদের পাশে থাকবে—এটাই প্রত্যাশা।”

প্রতিষ্ঠানের সিইও আফসার উদ্দিন ভূঁইয়া জাবেদ বলেন, “গ্রাহকদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আগামী দিনগুলোতে আরো নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের একাউন্টস ম্যানেজার সানা উল্লাহ, আরিফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিন মিশাল গোলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।