ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 12, 2026 - 1:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইংলিশ স্পোকেন অ্যান্ড প্রোনান্সিয়েশন ওয়ার্কশপ’। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় এবং নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব এ কর্মশালার আয়োজন করে।

বুধবার সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল।

নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদা খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। এছাড়া এ সময় ক্লাবের সদস্য ও মাগুরা প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া জাহান লুনা, হান্নানশেখ স্কুলের শিক্ষক আমিনুর ইসলামসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।