ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁর মান্দায় ব্র্যাক ম্যানেজারের বিরুদ্ধে হামলা, ফাঁকা চেক ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান: নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাটে গভীর রাতে এক গৃহবধূর স্বামীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের ফাঁকা চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্র্যাক ব্রাঞ্চের দাবি করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১:৩০ মিনিটে সাবাইহাট ব্র্যাক শাখার তথাকথিত ম্যানেজার বাবুল মিয়ার নেতৃত্বে কর্মী রাজু আহমেদ, মোসা: শিক্ষা খাতুন, মিঞ্জুয়ারা এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসলাম হোসেন ও তার স্ত্রী সাইদা খাতুন একত্রিত হয়ে অনিতা রানীর স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে নিজ ঘরেই বন্দী করে রাখা হয়।

​পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে মান্দা থানার এসআই আশিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা সতর্কবার্তা দিয়ে স্থান ত্যাগ করেন।

​অভিযোগ উঠেছে, পুলিশ চলে যাওয়ার পরপরই রাত ৩:৪৫ মিনিটের দিকে অভিযুক্তরা পুনরায় ভুক্তভোগীর ওপর হামলা চালায়। ম্যানেজার বাবুল মিয়া, রাজু আহমেদ ও অনিতা রানী ভুক্তভোগীকে মারধর করে তার কাছ থেকে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের (SIBL) একটি ফাঁকা স্বাক্ষর করা চেক (চেক নং- 6121340003416), ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর, নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।​ভুক্তভোগী এর প্রতিবাদ করলে এবং চেকে স্বাক্ষর নেওয়ার কারণ জানতে চাইলে তাকে কিস্তির টাকার কথা বলে চুপ থাকতে বাধ্য করা হয়। এ সময় ম্যানেজার বাবুল মিয়া তাকে স্ত্রীকে দিয়ে ডিভোর্স দেওয়ানো ও এলাকা ছাড়ার হুমকি দেন। পরবর্তীতে প্রমান লোপাটের উদ্দেশ্যে ভুক্তভোগীর মোবাইল ফোনটি ভেঙে ফেলে রাত ৩:৪৫ মিনিটে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।​ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পুনরায় মান্দা থানা পুলিশকে অবহিত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।