ঢাকা | আগস্ট ২৩, ২০২৬ - ৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 22, 2026 - 4:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া থানাধীন দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের মজিবর রহমানের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি এলাকার মো. হকদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার মহসিন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় তেঁতুলিয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২২ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।