ঢাকা | আগস্ট ২৫, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম-

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 24, 2026 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

মো. নাসির,  প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেওয়া খোন্দকার মিসবাহ উল আজীম প্রায় চার দশকের সামরিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশে সামরিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এডমিরাল পদে তার পদোন্নতি বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।