ঢাকা | আগস্ট ২৫, ২০২৬ - ৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশের বিশাল চালান জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 25, 2026 - 11:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের বিশাল চালান জব্দ করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৫:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০১ আগস্ট ২০২৬ তারিখে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় তালতলা নামক স্থানে মামুন এন্টার প্রাইজের গোডাউনের পার্শ্বে অভিযান পরিচালনা করে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়েছিল।