ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 23, 2026 - 2:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও কৃষ্ণ চন্দ্র গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামের সাধারণ মানুষ যাতে খুব সহজে, কম খরচে এবং স্বল্প সময়ে নিজ এলাকায় আইনি সেবা ও ন্যায়বিচার পেতে পারেন, তা নিশ্চিত করাই গ্রাম আদালতের মূল লক্ষ্য। ইউনিয়ন পর্যায়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের এই বিচারিক প্রক্রিয়ার নথিপত্র ডিজিটাল ও নির্ভুলভাবে সংরক্ষণে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি কোনো প্রকার হয়রানি ছাড়া প্রান্তিক জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং মামলার জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এবং মো: আবু ছামিউল প্রধান।

সভায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারীরা গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া, মামলা নিষ্পত্তির হার এবং ইউনিয়ন পর্যায়ে নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের বিভিন্ন কারিগরি ও আইনি দিক তুলে ধরা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠপর্যায়ে গ্রাম আদালতের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।