ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা..

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:08 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তি অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় গ্রামে অভিযান পরিচালনা করে মোহাম্মদ শফিকুল ইসলাম খোকন মালিকানাধীন,মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার অবৈধভাবে মজুদ করে রাখায় প্রতিষ্ঠানের মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও

কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলাম মালিকানাধীন, মেসার্স রফিক ট্রেডার্সে ৯ বস্তা এমওপি সার অবৈধভাবে মজুদ করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয়রাও উপস্থিত ছিলেন।

জব্দ করা সার পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকারি মূল্যে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করা হবে।

অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।