ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাইমস স্কয়ারে ছুরি হাতে নারী, দুজনকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র):নিউইয়র্কের ব্যস্ততম পর্যটন এলাকা টাইমস স্কয়ারে সোমবার বিকেলে ছুরি হামলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, এক নারী পশ্চিম ৪২তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় এক পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করেন। ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৪টার কিছু আগে।

পুলিশ জানায়, হামলার পর সন্দেহভাজন নারীকে কাছের NYPD সাবস্টেশনের পেছনে পাওয়া যায়। সে তখন ছুরি হাতে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল বলে কর্মকর্তারা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ওই নারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি বড় রান্নাঘরের ছুরি উদ্ধার করা হয়েছে।

হামলায় আহত দুই ব্যক্তি এবং সন্দেহভাজন নারী—তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের অবস্থা সংকটজনক। ঘটনার কারণ ও হামলার উদ্দেশ্য এখনো তদন্তাধীন।

টাইমস স্কয়ারের মতো জনবহুল এলাকায় দিনের ব্যস্ত সময়ে এ ধরনের ঘটনা পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনাটি তদন্তাধীন এবং আরও তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।